গড়বেতা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রুগীদের হাতে ফল,মাস্ক স্যানিটাইজার তুলে দিলেন উত্তরা সিংহ হাজরা - The News Lion

গড়বেতা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রুগীদের হাতে ফল,মাস্ক স্যানিটাইজার তুলে দিলেন উত্তরা সিংহ হাজরা

 


দি নিউজ লায়নঃ  রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা  পরিষদের সভাধিপতি  তথা গড়বেতার  বিধায়ক  উত্তরা সিংহ হাজরা গড়বেতা গ্রামীন হাসপাতালে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত রুগীদের হাতে ফল,মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন।সেই সঙ্গে ওই হাসপাতালে থাকা চিকিৎসাধীন রুগীদের সাথে তিনি কথা বলেন।


বিধায়ক উত্তরা সিংহ হাজরা ওই হাসপাতালের ডাক্তার বাবু ,নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে ও হাসপাতাল এর বিভিন্ন  বিষয় নিয়ে কথা বলেন।হাসপাতালের উন্নয়নে তিনি প্রয়োজনীয় সাহায্য করবেন বলে ও জানান।হাসপাতাল থেকে গড়বেতার প্রতিবন্ধী স্কুলে তিনি যান।সেখানে প্রতিবন্ধী  ছাত্রদের হাতে বিধায়ক  উত্তরা সিংহ হাজরা মিষ্টির প্যাকেট তুলে দেন।সেই সঙ্গে তিনি তাদের সাথে কিছুটা সময় কাটান। বিধায়ক কে কাছে পেয়ে খুশি ওই প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সহ  শিক্ষকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.